প্রতিবেদন:
উপজেলা পর্যায়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমেনা মারজান (উপজেলা নির্বাহী অফিসার, বাঘাইছড়ি, রাঙামাটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওমর আলী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাঘাইছড়ি উপজেলা শাখা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলে রাব্বি (সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঘাইছড়ি)। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট টিম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।
প্রদর্শনীতে উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক বিজ্ঞান প্রজেক্ট ও নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে অতিথি ও বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রচেষ্টা এবং বিজ্ঞানমনস্কতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চেতনার স্বীকৃতিস্বরূপ ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অংশগ্রহণ প্রমাণের স্বাক্ষর রাখে যে, সুযোগ পেলে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরাও বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।