একজন শিক্ষকের কোনো শেষ হয় না—তিনি বেঁচে থাকেন তাঁর শিক্ষার্থীদের অর্জনে ও আদর্শে। দীর্ঘ সময় ধরে উগলছড়ি উচ্চ বিদ্যালয়ে আলো ছড়িয়ে আজ কর্মজীবনের আনুষ্ঠানিক ইতি টানছেন আমাদের প্রিয় মুকুল কান্তি চাকমা স্যার।
জীবনের শেষ ক্লাসেও স্যারের চেহারায় সেই একই একাগ্রতা ও স্নেহশীলতা। ক্লাসরুমের প্রতিটি কোণ আজ হয়তো নীরব বেদনায় ভারাক্রান্ত, কিন্তু স্যারের রেখে যাওয়া জ্ঞান ও স্মৃতি আমাদের আজীবন পথ দেখাবে।
স্যার, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রশান্তিময় অবসর জীবন কামনা করি। আপনার অবদানের কাছে উগলছড়ি উচ্চ বিদ্যালয় পরিবার চিরঋণী।